Friday, June 26, 2026

অমিত শাহের পর ফের এক কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত! এবার কে জানেন?

Date:

Share post:

দেশজুড়ে করোনার দৌরাত্ম্য অব্যাহত। দেশের সাধারণ মানুষ থেকে ভিভিআইপি নেতা-মন্ত্রী, কাউকেই রেয়াত করছে না মারণ ভাইরাস। সম্প্রতি, কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। এবার আক্রান্ত হলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷

জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গুরুগ্রামে মেদান্তা হাসপাতালে ভর্তি৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ওই একই হাসপাতালেই চিকিৎসাধীন৷

তাঁর আক্রান্ত হওয়ার খবর ট্যুইটারে এ দিন নিজেই করোনায় জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান৷ সেখানে তিনি লিখেছেন, “কোভিড ১৯-এর প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম, যার রিপোর্ট পজিটিভ এসেছে৷ চিকিৎসকদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হয়েছি৷”

ধর্মেন্দ্র প্রধান অবশ্য এ সপ্তাহের শুরুতেই মেদান্তা হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ গত ২৯ জুলাই অমিত শাহের উপস্থিতিতে যে ক্যাবিনেট বৈঠক হয়েছিল, সেখানেও তিনি হাজির ছিলেন না৷ যদিও ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও রাজনাথ সিং, নির্মলা সীতারমণ-সহ মন্ত্রিসভার শীর্ষ সদস্যরা ছিলেন৷

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...