Friday, June 26, 2026

আগুন নিয়ে “খেলতে” এসে মার খেলেন সুজন! বিমানের কাছে ফোন গেলো মমতার

Date:

Share post:

বারুইপুর কাছারি বাজারের কাপড় পট্টিতে বিধ্বংসী আগুন। ভস্মীভূত কয়েকশো দোকান। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। শর্ট সার্কিট নাকি অন্য কিছু, আগুন লাগার কারণ এখন স্পষ্ট নয়। কিন্তু তার আগেই ঘটনাস্থলে হাজির হয়ে আলটপকা মন্তব্য করে বাজার গরম করতে গিয়ে হেনস্থার শিকার হলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

বারুইপুর পৌরসভার অধীনে থাকা কাছারি বাজার অগ্নিকাণ্ডের নেপথ্যে প্রোমোটার চক্রের অভিযোগ তুলে রীতিমত মার খেলেন যাদবপুরের বাম বিধায়ক সুজন চক্রবর্তী। করোনা আবহে কঠিন পরিস্থিতিতে অগ্নিকাণ্ডকে সামনে রেখে রাজনীতি করতে আসার অভিযোগে সুজনবাবুকে ঘিরে ধরে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভ আছড়ে পড়লো। ঘাড় ধাক্কা থেকে শুরু করে কটূক্তি কিছুই বাদ পড়লো না। রোষের মুখে পড়ে অগত্যা এলাকা ছাড়তে হলো সিপিএম নেতাকে।

আজ, মঙ্গলবার আগুন নিয়ন্ত্রণে আসার পর সুজনবাবু বেলার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের অভিযোগ, সবকিছু মিটে যাওয়ার পর ঘোলা জলে মাছ ধরতে এসেছিলেন যাদবপুরের বিধায়ক। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সুর চড়িয়ে অভিযোগ করেন, এর নেপথ্যে নাকি প্রোমোটারদের হাত আছে। একথা বলার সঙ্গে সঙ্গেই কার্যত মারমুখী হয়ে ঝাঁপিয়ে পড়েন সেখানকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। পরে পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাসের সঙ্গেও বচসা হয় তাঁর। কোনওক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচেন সুজন চক্রবর্তী।

যেহেতু সুজন চক্রবর্তী রাজ্য রাজনীতিতে একজন পরিচিত মুখ, তাই তাঁর উপর এমন হামলার অভিযোগ নবান্নে পৌঁছেতে দেরি হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও চলে যায় ঘটনার খবর। এরপর বারুইপুরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে এ নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। সুজন চক্রবর্তীর নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার দেখভালের দায়িত্ব দেন বিমান বন্দ্যোপাধ্যায়কে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...