Friday, June 26, 2026

প্রবল চাপে পড়ে আইপিএলের টাইটেল স্পনসর থেকে সরে দাঁড়ালো চিনা সংস্থা VIVO

Date:

Share post:

ভারত-চিন সীমান্তে লাদাখ কাণ্ডের পর চিনা পণ্য বয়কটের ডাক গোটা দেশজুড়ে। কেন্দ্রীয় সরকারও চিনা আপস থেকে শুরু করে নিষিদ্ধ করেছে একাধিক পণ্য। তারপরও ক্রিকেট বিনোদনের অন্যতম বড় আসর বিসিসিআই পরিচালিত আইপিএলের টাইটেল স্পনসর চিনা সংস্থা! যার জেরে তুমুল শোরগোল পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় ওঠে। চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা VIVO-কে কেন আইপিএলের প্রধান স্পনসর রাখা হবে, তা নিয়ে বিতর্ক তীব্রভাবে দানা বাঁধে । অবশেষে চাপে পড়ে সিদ্ধান্ত ক্রোড়পতি ক্রিকেট লিগ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফেলল VIVO. চলতি বছর আইপিএলের প্রধান স্পনসর থাকছে না তারা।

গত রবিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছিল, VIVO-ই থাকছে আইপিএলের পটাইটেল নস্পনসর। এরপরই সরগরম হয়ে ওঠে পরিস্থিতি। অনেকেই আইপিএল বয়কটের দাবি তুলেছিলেন। তবে চিনা সংস্থার এমন সিদ্ধান্তের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...