Tuesday, March 31, 2026

অযোধ্যায় ভূমিপুজোয় স্থাপন হলো “জয় শ্রীরাম” খোদাই করা ৯টি বিশেষ ইট

Date:

Share post:

পবিত্র তিথির পূণ্য লগ্নে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে হয়ে গেল অযোধ্যায় রামমন্দিরের ঐতিহাসিক ভূমিপুজো ও শিলান্যাস। প্রধান পূজারী ও বাছাই করা সেবায়ত ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে পুজোপাঠ অনুষ্ঠানে ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পাতিল, সংঘ প্রধান মোহন ভাগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্পূর্ণ সামাজিক দূরত্ব বিধি স্বাস্থ্যবিধি পালন করে ভূমিপুজো।

তিথি অনুযায়ী ঠিক সাড়ে বারোটার পূর্ণলগ্নে শুরু হয় ভূমিপুজো। সেই হাজার ১৯৮৯ সাল থেকে গোটা বিশ্বের রামভক্তরা ভূমি পুজোর জন্য ২ লক্ষ ৭৫ হাজার ইট পাঠিয়েছিলেন অযোধ্যায়।

তার মধ্য থেকে ১০০টি ইট ভূমি পুজোর জন্য বাছাই করে তার উপর “জয় শ্রীরাম” খোদাই করা হয়। সেখান থেকে আবার ৯টি বিশেষ ইটকে ভূমিপুজোর সময় স্থাপন করা হলো।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...