Monday, June 15, 2026

দীর্ঘ তিন দশকের আত্মবলিদানে পূর্ণ হল সংকল্প: মোহন ভগবত

Date:

Share post:

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর পর দেশবাসীকে দীর্ঘ বছরের ইতিহাস স্মরণ করাতে চাইলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, রাম মন্দির নির্মাণের সূচনার মধ্য দিয়ে দীর্ঘ তিন দশকে বহু মানুষের আত্মবলিদানের ফল এই রাম মন্দির। পূর্ণ হল সংকল্প। অযোধ্যায় রাম মন্দিরের অধিকার নিয়ে ৩০ বছর ধরে বহু মানুষ শহিদ হয়েছেন। লড়াই-সংগ্রাম করেছেন।

এদিন ভূমিপুজোর পর দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভগবত বলেন, “এই মন্দির নির্মাণের জন্য বহু মানুষ আত্মবলিদান দিয়েছেন। তাঁদের আত্মবলিদানের মধ্য দিয়েই রাম মন্দির নির্মাণের স্বপ্ন আজ পূরণ হলো দেশে। একইসঙ্গে আমাদের সংকল্প পূর্ণ হল।”

তিনি আরও বলেন, “গত ৩০ বছর ধরে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে যে স্বপ্ন আমরা দেখেছি, আজ তা বাস্তবায়িত হলো। অযোধ্যায় ভগবান শ্রীরামের মন্দিরের নির্মাণ কার্যের সূচনার মধ্য দিয়ে শতাব্দী প্রাচীন আশা পূর্ণ হওয়ায় আজ দেশবাসী আনন্দিত ও গর্বিত”।

সবশেষে আরএসএস প্রধান বলেন, “আমাদের কাজ আমরা করে যাব। এখন থেকে আমাদের কাজ হবে, হৃদয়ে যে রাম মন্দির প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে তাকে ধীরে ধীরে গড়ে তোলা। এবং সমৃদ্ধির চূড়ায় পৌঁছে দেওয়া। হিন্দু ধর্ম সকল মানুষের উন্নতি চায়, সকল মানুষকে সমান চোখে দেখতে চায়, সকল মানুষকে একসঙ্গে নিয়ে চলতে চায়।”

Related articles

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...