Monday, June 15, 2026

এবার রাজ্যপাল নিশানা করলেন পুলিশকে, বললেন, আপনাদের কাজ নয় রাজনীতি করা

Date:

Share post:

আবার রাজ্যপাল। তোপের নিশানা রাজ্যের পুলিশ। বললেন, পুলিশকে বলব, আপনারা আইনের পথে থাকুন, নিরপেক্ষ থাকুন। রাজনীতি করা আপনাদের কাজ নয়। রাজনীতিকদের হাতে এ কাজটা ছেড়ে দিন। বুধবার অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস উপলক্ষ্যে রাজভবনে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে এসে এ কথা বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

রামজন্মভূমির শিলান্যাস নিয়ে রাজ্যপালের দাবি, ৫০০ বছরের অপেক্ষা শেষ হয়েছিল সুপ্রিম কোর্টে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে। এবার স্বপ্নপূরণ। এরফলে ভারতে প্রকৃত ধর্মনিরপেক্ষতা বজায় থাকবে। আজকের দিন গর্বের দিন। শুধু তাই নয়, তাঁর দাবি, সংবিধানের একটি সংস্করণ এই রাজভবনে আছে, যেখানে রাম-সীতার ছবি আছে। রাজ্যপাল বলেন আজকের দিনটি আরও একটি কারণে গুরুত্বপূর্ণ, কারণ এক বছর আগে ৩৭০ ধারাও এইদিনে তুলে নেওয়া হয়েছিল।

Related articles

বসিরহাটে সিভিক ভলান্টিয়ারকে মারধর! কাঠগড়ায় বিজেপির নেতা

কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠল বিজেপির (BJP Leader-Worker) নেতা-কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর...

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...