Friday, June 19, 2026

প্রধানমন্ত্রী মহাপুরুষ, তাঁর দূরদৃষ্টির জন্যই রাম মন্দির আজ বাস্তবায়িত: যোগী আদিত্যনাথ

Date:

Share post:

বহু প্রতীক্ষার অবসানের পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য হয়ে গেল ভূমিপুজো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই পুজো-অর্চনার মধ্যদিয়ে নির্মাণকার্যের সূচনা হলো। গোটা অযোধ্যা জুড়ে শুধুই উৎসবের পরিবেশ। ভূমিপুজো অনুষ্ঠানের শেষে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বহুচর্চিত এই রাম মন্দির নির্মাণের স্বপ্ন পূরণ হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃতিত্ব দাবি করেছেন। প্রধানমন্ত্রীকে যোগী মহাপুরুষের আসনে বসিয়েছেন।

এদিন যোগী আদিত্যনাথ বলেন, “দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আমাদের সকলের কাছে মহাপুরুষ। তাঁর জন্যই আজ রাম মন্দির নির্মাণ সফল হয়েছে। তাঁর দূরদৃষ্টির ফলে শান্তিপূর্ণ ভাবে সমস্যা সমাধান হয়েছে”।

এখানেই শেষ নয়। যোগী আদিত্যনাথ আরও বলেন, “রাম মন্দির নির্মাণের জন্য দীর্ঘ ৫০০ বছরের কঠিন সাধনা করতে হয়েছে। কিন্তু ভারতের গণতান্ত্রিক, ন্যায় ও প্রশাসনিক ক্ষমতার বলে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কীভাবে একটি জটিল সমস্যার সমাধান হয়, তা গোটা বিশ্ব দেখেছে। এই অপেক্ষায় আমাদের আগের প্রজন্মের অনেকেই চলে গিয়েছেন। বহু মহাপুরুষ, বহু বীরঙ্গনা আত্মবলিদান দিয়েছেন। কেবল একটাই স্বপ্ন নিয়ে তাঁরা আত্মত্যাগ করেছেন, যাতে ভারতবাসী একদিন চোখের সামনে পুরুষোত্তম ভগবান শ্রীরামের মন্দির নির্মাণ দেখতে পাই এই অযোধ্যার মাটিতে। শেষপর্যন্ত ১৩৫ কোটি ভারতবাসী স্বপ্নের-গর্বের সেই বহু প্রতীক্ষিত রাম মন্দির আজ বাস্তবে রূপ নেওয়ার পথে অগ্রসর হয়েছে।”

এরপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি করেন, “রাম মন্দির তৈরির মাধ্যমে অযোধ্যা এখন থেকে শুধুমাত্র বিখ্যাত দর্শনীয় স্থান হয়ে উঠবে তা নয়, একই সঙ্গে নদীর প্রান্তে অবস্থিত এই শহর অনেক বেশি সমৃদ্ধ ও প্রভাবশালী হবে। আজকের এই মহান দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেখানে লেখা থাকবে, এই দিনেই রামলালা নিজের ঘরে থাকার স্বাদ পেয়েছিলেন।”

সবশেষে যোগী জানান, রাম মন্দিরের নির্মাণের জন্য যাঁরা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তাঁদের সকলকে মহামারী আবহের মধ্যে এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা সম্ভব হয়নি। তবে পরবর্তী কালে অন্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের প্রত্যেককেই সম্মান প্রদর্শন করা হবে।

Related articles

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...