Thursday, May 14, 2026

মহিলার পেট থেকে বেরোল ২৪ কেজির টিউমার!

Date:

Share post:

শরীরে কোনও সমস্যা নেই। দিব্যি সুস্থ ছিলেন। হঠাৎ করে অসম্ভব পেটে যন্ত্রণা। পেট ক্রমশ ফুলে যাচ্ছে মহিলার। অবশেষে চিকিৎসকের কাছে যান তিনি। পরীক্ষা-নিরীক্ষা করে মহিলার অপারেশন করা হয়। তারপরই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। পেট থেকে বের হয় ২৪ কেজি ওজনের একটি টিউমার! মেঘালয়ের ঘটনা। এখানকার পশ্চিম গারো পাহাড় জেলার একটি হাসপাতালে চিকিৎসকরা এই সফল অস্ত্রোপচার করেছেন।
হাসপাতাল সূত্রে খবর, পূর্ব গারো পাহাড় জেলার জামেগের বাসিন্দা এক ৩৭ বছর বয়সী মহিলার হঠাৎ পেটে তীব্র ব্যথা ওঠে। ২৯ জুলাই তাকে তুরা প্রসূতি ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের সুপার ডাঃ ইসিলদা সাংমা বলেন, ৩ অগস্ট দু’জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহ চিকিৎসকদের একটি দল তিন ঘন্টা ধরে ওই মহিলার অপারেশন করেন । চিকিৎসকেরা জানিয়েছেন, রোগীর অবস্থা এখন ঠিক আছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
টিউমারটি বায়োপসির জন্য পাঠানো হয়। রিপোর্ট আসে। জানা গিয়েছে টিউমারটি থেকে ক্যানসারের সম্ভাবনা নেই। এই সফল অস্ত্রপাচারের জন্য চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড সংমা।
মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, “তুরা জেলা প্রসূতি ও শিশু হাসপাতালের চিকিৎসকরা পূর্ব গারো পাহাড়ের এক মহিলার পেট থেকে ২৪ কেজি একটি টিউমার বের করেছেন। আমি এই সফল অস্ত্রোপাচারের জন্য ডাঃ ভিন্স মোমিন এবং তার টিমকে অভিনন্দন জানাই।” পাশাপাশি চিকিৎসকদের তরফে জানানো হয়েছে ওই মহিলা এখন অনেকটাই ভালো আছেন । তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিছুদিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...