Thursday, June 4, 2026

গেহলটের স্বস্তি, বিএসপি বিধায়কদের কংগ্রেসে যোগদানের বিরুদ্ধে আর্জি খারিজ হাইকোর্টে

Date:

Share post:

শচিন পাইলট সহ ১৯ কংগ্রেস বিধায়কের বিদ্রোহের জেরে তৈরি হওয়া সংকটের মধ্যেও আদালতের রায়ে কিছুটা স্বস্তিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বৃহস্পতিবার রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্যের ছয় বিএসপি বিধায়কের কংগ্রেসে যোগদান চ্যালেঞ্জ করে আনা মামলাটি খারিজ হয়ে গিয়েছে। বিজেপি ও বিএসপি দুই দলের পক্ষ থেকেই আদালতে আর্জি জানানো হয়েছিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএসপি বিধায়কদের কংগ্রেসে যোগদানকে বাতিল ঘোষণা করা হোক। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে সেটি সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। ফলে বিএসপি বিধায়কদের কংগ্রেসে যোগদান ও গেহলট সরকারকে সমর্থনের ব্যাপারে এই মুহূর্তে কোনও বাধা নেই। বলা বাহুল্য, আগামী ১৪ অগাস্ট রাজস্থান বিধানসভার অধিবেশন শুরুর আগে সরকারের ম্যাজিক ফিগার নিয়ে প্রবল চাপে থাকা গেহলট অনেকটাই নিশ্চিন্ত হয়েছেন রাজস্থান হাইকোর্টের এদিনের রায়ে।

২০০ আসনবিশিষ্ট রাজস্থান বিধানসভায় ম্যাজিক ফিগার ১০১। বিদ্রোহী পাইলট শিবিরের ১৯ জন বিধায়ককে বাদ দিলে গেহলটের পক্ষে আছে মাত্র ১০২ জনের সমর্থন। এরমধ্যে বিএসপির টিকিটে জেতা ৬ বিধায়কের সমর্থনও ধরা রয়েছে। মায়াবতীর দলের এই ছয় বিধায়ক গত বছরের সেপ্টেম্বরে কংগ্রেসে যোগদানের ঘোষণা করেন এবং তা অনুমোদন করেন বিধানসভার স্পিকার সিপি যোশী। যেহেতু বিএসপির সব বিধায়কই একসঙ্গে নিজেদের দল ত্যাগ করে কংগ্রেসে যোগদানের ঘোষণা করেছেন, ফলে দলত্যাগবিরোধী চলতি অাইন তাঁদের ক্ষেত্রে খাটে না। এরপরেও এই দলবদলকে বাতিল করার আর্জি নিয়ে হাইকোর্টে মামলা হয়, যা এদিন খারিজ করেছে ডিভিশন বেঞ্চ।

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...