দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister) ভোকাল টনিক শিবির জারি বিজেপিতে। শুক্রবার শহরে এলেন অমিত শাহ (Amit Shah)। দুদিনের সফরে মূলত দলীয় কর্মীদের নিয়ে সভা করারই পরিকল্পনা তাঁরা। শুক্রবার সেই লক্ষ্যেই তিনি বঙ্গ বিজেপির কোর কমিটির (core committee) সঙ্গে বৈঠক সেরে ফেললেন শহরের হোটেলে।
Sponsored

শুক্রবার সন্ধ্যায় অসম (Assam) থেকে কলকাতা প্রায় দুঘণ্টা দেরিতে পৌঁছন। রাত ১০টা নাগাদ অমিত শাহকে বিমান বন্দরে স্বাগত জানান রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য (Samik Bhattacharya) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এরপরই তিনি চলে যান নিউটাউনের হোটেলে। সেখানেই কোর কমিটির (core committee) সঙ্গে বৈঠক সারেন তিনি।
Sponsored

বিজেপি রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা ছাড়াও শুক্রবারের কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অমিত মালব্য, রাজ্যের পর্যবেক্ষক বিপ্লব দেব (Biplab Deb) ও ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav)। বৈঠকে যোগ দেওয়ার আগেই বিমান বন্দরে যে বার্তা দেন শাহ তা নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা জানান, এবার বাংলায় বিজেপি জিতছেই। সেই বিশ্বাস বঙ্গ বিজেপির নেতৃত্বদের পাশাপাশি অমিত শাহর মনেও গেঁথে গিয়েছে। সেই মতো সেই বার্তাই দলের সবস্তরের নেতা ও কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার বার্তা দেন শাহ।
Sponsored

Sponsored

কোর কমিটির বৈঠকের মতই গুরুত্বপূর্ণ বৈঠক শনিবার রাজ্যের দুই প্রান্তে রয়েছে শাহ। দুটি বৈঠকই দলীয় কর্মী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে। কলকাতা উত্তরের নেতৃত্বের সঙ্গে সকালে বৈঠক করবেন শাহ (Amit Shah) ব্যারাকপুরে (Barrackpur)। এরপর সেখান থেকে তিনি যাবেন শিলিগুড়ি (Siliguri)। সেখানেও উত্তরবঙ্গের নেতৃত্বের সঙ্গে কর্মীদের সম্মেলনে।
Sponsored

প্রসঙ্গত, অমিত শাহর শেষ সফরে বঙ্গ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। শাহর চলতি সফরে দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিতি নিয়ে ঔৎসুক্য ছিল। শুক্রবার শাহ বিমান বন্দরে অবতরণের পরে রাজ্যের শীর্ষ একাধিক নেতৃত্বের পাশাপাশি দেখা যায় দিলীপ ঘোষকেও। প্রধানমন্ত্রীর সভা বা সফরে নিরাপদ দূরত্ব বজায় থাকলেও শাহর সফরে ফের জায়গা করে নিতে দেখা গেল বঙ্গ বিজেপির সফলতম সভাপতিকে।
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
