Saturday, May 16, 2026

১০০ ডায়াল করে ঠাট্টা ! শ্রীঘরে যুবক

Date:

Share post:

কর্মব্যস্ত লালবাজার। বেজে উঠল ফোন। পুলিশ ফোন তুলে ‘হ্যালো’ বলতেই ওপাশ থেকে ভেসে এলো এক যুবকের কণ্ঠস্বর। ফোন রাখার পরই রীতিমতো হইচই পড়ে গেল!
১০০ নম্বরে ফোন করে বোমা মারার হুমকি! স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। খোঁজ শুরু হয় কলারের।

 

কোন জায়গায় বোমা মারা হবে সেটি কিন্তু বলা হয়নি।  তা নিয়ে স্পষ্ট কিছু বলার আগেই ফোন কেটে দিয়েছিল কলার। তবুও পুলিশ খোঁজখবর করে। খোজ মেলে ওই ব্যক্তির ওই ব্যক্তির।

পুলিশ জানিয়েছে,  মহেশতলার বাসিন্দা অর্কপ্রভ গঙ্গোপাধ্যায় ফোন করে বোমা মারার হুমকি দেন।

জিজ্ঞাসাবাদের পর জানা যায়,  ঠাট্টা করতে ১০০ নম্বরে ফোন করে হুমকি দিয়েছেন তিনি। এই ঘটনার পর গ্রেফতার করা হয়েছে তাঁকে। চলছে জিজ্ঞাসাবাদ। ধৃত বিষয়টিকে ঠাট্টা বলে উড়িয়ে দিলেও এর পিছনে সত্যিই অন্য কোনোও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ খোঁজখবর শুরু করেছে।

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...