Saturday, May 16, 2026

দেহ সৎকার ঘিরে উত্তেজনা কোচবিহার মহাশ্মশানে

Date:

Share post:

দেহ সৎকার ঘিরে উত্তেজনা কোচবিহার মহাশ্মশানে। রণক্ষেত্র চেহারা নিল পিলখানা এলাকা।  পুলিশ ও এলাকাবাসীর মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে কোতোয়ালি থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। লাঠিচার্জ করে জমায়েত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয় পুলিশ।

এলাকাবাসীদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎই পুলিশ এলাকাকে ঘিরে ফেলে। তারপরই শ্মশানে দেহ নিয়ে ঢোকে কোচবিহার জেলা প্রশাসন এবং কোচবিহার পুরসভার কর্মীরা। স্থানীয়রা প্রতিবাদ করলে তাঁদের উপরে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। দুটি কাঁদানে গ্যাসের শেল পাঠানো হয়।
কোচবিহার পুরসভার সেনেটারি অফিসার বিশ্বজিৎ রায় জানান, যে ব্যক্তির দেহ সৎকার করতে নিয়ে যাওয়া হয়, তাঁর শরীরে কোনও ভাইরাস ছিল না। তবে তাঁর করোনা চিকিৎসা হয়েছিল এবং তিনি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই কথা জানাজানি হওয়ায় স্থানীয় বাসিন্দারা দেহ সৎকারে বাধা দেন। পুলিশের উপর চড়াও হন বলেও অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকলে বাধ্য হয়ে পুলিশ লাঠি চালায়। পরে পুলিশের উপস্থিতিতে দেহ সৎকার হয়েছে। এদিন অগ্রণী ভূমিকা গ্রহণ করেন জেলা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বদীপ মুখোপাধ্যায়। তিনি বলেন, ওই ব্যক্তিকে তিনি নিজে কোভিড হাসপাতালে ভর্তি করেছিলেন, তিনিই সৎকার করলেন।
কোচবিহারের পাশাপাশি এদিন তুফানগঞ্জ 6 নম্বর ওয়ার্ডের দেহ সৎকারকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে তুফানগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বা কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান জানান, বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...