Sunday, May 10, 2026

ইডি-সিবিআইয়ের জোড়া ফলা, আজ কি তদন্তকারীদের সামনে আসবেন রিয়া?

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যে অন্যতম কেন্দ্রীয় চরিত্র তিনিই। প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ এনেছে সুশান্তের পরিবার। আর্থিক প্রতারণা, চুরি, মানসিক নির্যাতন, জোর করে আটকে রাখা, ভয় দেখানো সহ একাধিক অভিযোগে বিহার পুলিশের কাছে এফআইআর দায়ের করেছিলেন সুশান্তের বাবা কেকে সিং। আর সেই অভিযোগের ভিত্তিতেই কেস দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় দুই সংস্থা ইডি ও সিবিআই। মুম্বই পুলিশ রিয়াকে ক্লিনচিট দিলেও ইডি-সিবিআইয়ের জোড়া ফলার সামনে এখন পড়তে হবে তাঁকে। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এফআইঅারেই প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তী। আজ শুক্রবার তাঁকে জেরার জন্য মুম্বইয়ের অফিসে তলব করেছে ইডি। কিন্তু তদন্ত এড়াতে পালিয়ে বেড়ানো রিয়া আজ আসবেন কিনা পরিষ্কার নয়। ইতিমধ্যেই করোনার ছুতো দেখিয়ে তিনি জেরা এড়ানোর পরিকল্পনা করছেন বলে খবর। বৃহস্পতিবার তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে বলেছেন, মুম্বইয়ের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তাই জিজ্ঞাসাবাদ পিছনো হোক। এই আর্জি উড়িয়ে ইডির তরফে জানানো হয়েছে, সবরকম সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনেই তাঁরা কাজ করছেন। গতকালই রিয়া ঘনিষ্ঠ আরেক অভিযুক্ত স্যামুয়েল মিরান্ডাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এই ব্যক্তিকে সুশান্তের ম্যানেজার নিয়োগ করেছিলেন রিয়া। রিয়া ও তাঁর পরিবারের সঙ্গে ষড়যন্ত্রে এই ব্যক্তি যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছে সুশান্তের পরিবার। স্যামুয়েল ছাড়া সুশান্ত ও রিয়ার দুই চার্টার্ড অ্যাকাউন্টকেও জেরা করেছে ইডি। রিয়ার বিরুদ্ধে সুশান্তের ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ইডির জেরায় রিয়া তার সদুত্তর দিতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...

অদম্য জেদ আর অধ্যাবসায় দিয়েই দারিদ্রতাকে হারিয়ে সফল টাকি হাউসের স্পন্দন 

কোভিডের করাল গ্রাসে কাজ হারিয়েছিলেন বাবা। সেই থেকে শাড়ির পাড় আর আঁচল সেলাই করে কোনও রকমে সংসারের হাল...

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...