Monday, April 6, 2026

আগুনকে জব্দ করতে দমকল বিভাগে যোগ দিল ৪টি রোবট !

Date:

Share post:

আগুন নেভাতে রোবট আনার কথা গত বছরের শুরুতেই জানিয়েছিল রাজ্যের দমকল বিভাগ । সেই কথা মত আগুন নেভাতে কলকাতার দমকল বিভাগে যোগ দিল চারটি রোবট। বৃহস্পতিবার কলকাতায় চারটি রোবটের উদ্বোধন করেন দমকলমন্ত্রী সুজিত বসু। ছিলেন দমকলের অন্য কর্তারাও। ময়দানে এদিন আগুন নেভানোর মহড়া দেয় রোবটগুলি।

দমকলের তরফে জানানো হয়েছে, বহু অগ্নিকাণ্ডে দেখা গিয়েছে যে, তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার কারণে কাছাকাছি যেতে পারেন না দমকলকর্মীরা। অনেকটা দূর থেকে জল দিতে হয়। আবার কোনও বহুতলে আগুন লাগলে সামনে জায়গা কম থাকার কারণে হাইড্রোলিক সিঁড়ি ব্যবহার করার সমস্যা হয়। এই সমস্যাগুলি দূর করতেই রোবট আনা হয়েছে । এই প্রসঙ্গে ডিজি (দমকল) জগমোহন জানান, ১০০ ফুট দূর থেকেও এই রোবট জল ছুড়ে আগুন নেভাতে পারবে। ফোম ও জল দুই-ই ব্যবহার করা যাবে রোবটের মাধ্যমে। তার ফলে রাসায়নিক বস্তু থেকে অগ্নিকাণ্ড হলেও রোবট সহজে তার মোকাবিলা করতে পারবে। প্রত্যেকটি রোবটে তাপমাত্রার সেন্সর রয়েছে। তার ফলে তাপমাত্রা নির্ধারণ করেও রোবট দমকল আধিকারিকদের তা জানাতে পারবে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে আধিকারিকরা নিয়ন্ত্রণ করতে পারবেন এই রোবট।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...