Thursday, May 14, 2026

অনলাইন কাউন্সেলিংয়ে জয়েন্টে র‌্যাঙ্ক করা পড়ুয়াদের রেজিস্ট্রেশন ফি লাগবে না

Date:

Share post:

আজ শুক্রবার প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। চলতি বছরের ২ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হয়। মহামারি পরিস্থিতিতে অন্য সমস্ত পরীক্ষার মতোই জয়েন্টের ফল প্রকাশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আর সেই কারণেই কিছুটা দেরিও হয়। এ বছর প্রায় ৭৫ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। ফল প্রকাশের পর দ্রুত কাউন্সেলিংয়ের প্রক্রিয়াও শেষ করতে চাইছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

রাজ্যে ১৭ হাজার ২৮৮টি কমন সার্ভিস সেন্টার রয়েছে। এই সেন্টারগুলি মাধ্যমে কাউন্সেলিংয়ে অংশ গ্রহণ করা যাবে। www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in এই দুটি ওয়েবসাইট থেকে র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন ছাত্রছাত্রীরা।

▪️এ বছর কাউন্সেলিংয়ের জন্য কোনও টাকা লাগছে না।

▪️যাঁরা র‌্যাঙ্ক করেছেন তাঁদের কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনের জন্য কোনও টাকা লাগবে না।

▪️এই কমন সার্ভিস সেন্টারগুলির মাধ্যমে কাউন্সেলিং হবে।

▪️রেজিস্ট্রেশনের সময় দিতে হবে না ফি।

▪️সরকারি ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি কলেজ রয়েছে ১০টি। মোট আসন সংখ্যা রয়েছে ২,০৫৩।

▪️বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি কলেজ রয়েছে ৮৬টি। সেখানে মোট আসন সংখ্যা ২৮ হাজার ৪৯৩।

▪️সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১১ টি। আসন সংখ্যা ২,২৮৩।

▪️৯ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ২,০৬২।

▪️সব মিলিয়ে রাজ্যের ১১৬টি প্রতিষ্ঠানে মোট আসন সংখ্যা ৩৪ হাজার ৮৯১ টি।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...