Wednesday, May 13, 2026

রাজ্য জয়েন্টের প্রথম দশে কলকাতার জয়জয়কার , কৃতিরা খেলাধুলাতেও পারদর্শী

Date:

Share post:

প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স -এর ফলাফল। এই ফলাফলে শহরের জয়জয়কার। তৃতীয় স্থানে রয়েছেন কলকাতার শ্রীমন্তী দে।  জয়েন্টে এন্ট্রেন্সের সপ্তম স্থানে সল্টলেকের সোহম সমাদ্দার। এবং নবম স্থানে কাকুরগাছির বাসিন্দা গৌরিক মাসকারা ।

জয়েন্ট এন্ট্রেন্সের সপ্তম স্থানে সল্টলেকের ইই ব্লকের বাসিন্দা সোহম সমাদ্দার। এরই পাশাপাশি আইআইএসসি সিএমআই-তেও  সে স্থান পেয়েছে। সে বিদেশের একটি বিশ্ববিদ্যালয়েও পড়ার সুযোগ পেয়েছে । অপরদিকে, জয়েন্ট এন্ট্রেন্সের নবম স্থানে কাঁকুড়গাছির বাসিন্দা গৌরিক মাসকারা । আইআইটিতে পড়েতে ইচ্ছুক এই ছাত্র। তার পছন্দের বিষয় হল কম্পিউটার সায়েন্স। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, বাস্কেট বলেও তার সমান ভালো লাগা রয়েছে। এখানেই শেষ নয় ক্যারাটেতেও ব্ল্যাক বেল্টের খেতাব রয়েছে। শুক্রবার জয়েন্টের ফল প্রকাশের পর থেকেই খুশির আমেজ এলাকায় ও পরিবারের মধ্যে। কলকাতার এই কৃতিরা শুধুমাত্র লেখাপড়ায় নয় আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে পারদর্শী তারা।

প্রত্যেকেই  জানাল, লেখাপড়ার পাশাপাশি মন ভাল রাখতে খেলাধুলাও করেছে তারা। শুধু বইয়ের পাতায় আটকে থাকলেই হবে না । খেলাধুলা, গান-বাজনা, নিজের পছন্দের বিষয়ের উপরও গুরুত্ব দিতে হবে। ছাত্র-ছাত্রীদের এমনটাই বার্তা দিল তারা।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...