Monday, March 16, 2026

‘রিয়া বদনাম করে সমাজের চোখে হেয় করবেন তাঁকে!’ পরিকল্পনা সম্পর্কে বোনকে বলেছিলেন সুশান্ত

Date:

Share post:

দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য আরও গভীর হচ্ছে। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিহার পুলিশ সুপ্রিম কোর্টে এক হলফনামা দিয়েছে। তারা দাবি করেছে, “প্রয়াত অভিনেতা তার বোনকে বলেছিলেন তাঁর প্রেমিকা রিয়াকে টাকা না দিলে তাঁকে বদনাম করে সমাজের চোখে হেয় করবেন।”

ওই হলফনামায় স্পষ্ট বলা রয়েছে, “০৮.০৬.২০২০ তারিখ আবেদনকারী (রিয়া) নগদ,গয়না, ল্যাপটপ, ক্রেডিট কার্ড এবং গুরুত্বপূর্ণ নথিগুলি নিয়ে প্রয়াত অভিনেতার বাড়ি থেকে চলে যায়। অভিনেতা তার বোনকে জানিয়েছিলেন যে আবেদনকারী তাকে মিথ্যে অভিযোগে জড়িত করবেন, যদি সুশান্ত তার প্রতি মনোযোগ না দেন। এরপর আবেদনকারীর নির্যাতনের কারণে ১৪.০৬.২০২০ তরিখে অভিনেতা আত্মহত্যা করেছিলেন।”

প্রসঙ্গত, যেদিন কেন্দ্রীয় সরকার বিহার পুলিশের অনুরোধে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা সিবিআইয়ের কাছে হস্তান্তর করেছিল, সেদিন কেন্দ্রীয় সংস্থা এই মামলায় একটি এফআইআর নথিভুক্ত করেছিল। ওই এফআইআর-এ তার মা, বাবা, ভাই এবং আরও দু’জন সহ সুশান্তের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম উল্লেখ করা হয়েছে।

spot_img

Related articles

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...