Wednesday, June 17, 2026

আইপিএল টাইটেল স্পনসর: বাইজুকে টেক্কা দিতে তৈরি অ্যামাজন

Date:

Share post:

এবার আইপিএল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। করোনা আবহের জন্য ইতিমধ্যেই ক্রোড়পতি এই ক্রিকেট বিনোদন সংযুক্ত আরব আমিরশাহিতে পাড়ি দিতে চলেছে।

অন্যদিকে, লাদাখে ভারত-চিন সীমান্ত সংকটের জন্য এদেশে সর্বত্র চিনা পণ্য বয়কট চলছে। সেই চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো এর আগেও আইপিএলের টাইটেল স্পনসর ছিল। এবারও তাদের কোনও সমস্যা ছিল না। কিন্তু কিছুটা বাধ্য হয়েই তাদেরকে সরিয়ে দিয়েছে বিসিসিআই।

অগত্যা হাইপ্রোফাইল ক্রিকেট টুর্নামেন্টের জন্য নতুন স্পনসর খুঁজটেবহচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। কয়েকদিনের মধ্যেই টাইটেল স্পনসরশিপের জন্য টেন্ডার ডাকা হবে।

এর আগে ভিভো’র সঙ্গে এক মরসুমের জন্য ৪৪০ কোটি টাকার চুক্তি ছিল বিসিসিআই-এর। কিন্তু মহামারির কঠিন পরিস্থিতিতে এই মন্দার বাজারে এত বিপুল অঙ্কের অর্থ দিয়ে আইপিএলের টাইটেল স্পনসরশিপ কিনতে আগ্রহী নয় কোনও সংস্থাই। সেক্ষেত্রে দরপত্রের অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে। বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, ভিভো-এর সঙ্গে চুক্তি অঙ্কের এক-তৃতীয়াংশ অর্থ পেলেই এবার আইপিএলে টাইটেল স্পনসশিপ সেই সংস্থাকে দিয়ে দিতে পারে বিসিসিআই।

সূত্রের খবর, দরপত্রের জন্য এগিয়ে এসেছে বাইজু, এন একাডেমি, স্পোর্টস ফ্যান্টাসি, কোকাকোলা, প্লাটফর্ম ড্রিম ইলেভেন, মাই সার্কেল ইলেভেনের মতো সংস্থাগুলি। তবে এরই মধ্যে চুপিসারে ছিপ ফেলে বসে আছে অ্যামাজনের মতো বিশ্বের জনপ্রিয় ই-কমার্স সংস্থা। একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, আইপিএল টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে নাকি সবচেয়ে এগিয়ে আছে অ্যামাজনই।

Related articles

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...