সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্যে শনিবার ইডির জেরার মুখোমুখি হচ্ছেন সিদ্ধার্থ পিঠানি। সিদ্ধার্থ সুশান্তের সঙ্গে একসঙ্গে থাকতেন। সুশান্তকে দেওয়া ওষুধ সিদ্ধার্থই দিতেন বলে নিজের মুখেই স্বীকার করেছেন। এছাড়া ইডির র্যাডারে ধরা পড়েছে সুশান্তের মৃত্যুর পর রিয়ার সঙ্গে কম করে ১০০ বার ফোন করেছিলেন সিদ্ধার্থ। সিদ্ধার্থ অনেক কথাই জানেন বলে মনে করছে ইডি। এবং তিনি অনেক কথা লুকোচ্ছেন। গতকাল রিয়া ও তার ভাই সৌভিককে জেরা করা হয়। এ ছাড়াও রিয়া-সুশান্তর প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

