Thursday, May 7, 2026

অতিমারির ভ্যাকসিন কেবল আংশিক কার্যকর হতে পারে, মত ফাউচির

Date:

Share post:

একটি অনুমোদিত করোনাভাইরাসের ভ্যাকসিন কেবলমাত্র ৫০ থেকে ৬০ শতাংশ কার্যকর হতে পারে। এমনই মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র তথা বিশ্বের অন্যতম শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির একটি ওয়েবিনারে অংশ নিয়ে বিশ্বসেরা সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. ফাউচি এই মতামত দেন। তিনি বলেন, আমরা জানি না এই ভ্যাকসিনের কার্যক্ষমতা কেমন হবে। আমরা জানি না এটা ৫০ শতাংশ সুরক্ষা দেবে নাকি ৬০ শতাংশ। আমি নিজে চাই এটিতে যেন ৭৫ শতাংশের বেশি কার্যক্ষমতা থাকে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুসংখ্যার নিরিখে বিশ্বে প্রথম স্থানে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদেশে এখনও পর্যন্ত ৫০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গিয়েছেন ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। সংক্রমণ রুখতে জারি হওয়া লকডাউনের কারণে আমেরিকায় অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা মহামন্দার পর সবচেয়ে বড় আঘাত। এদিকে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই পাওয়া যাবে প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন।

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...