Thursday, June 25, 2026

মেডিক্যালে আত্মহত্যার চেষ্টা, পিছনে বেসরকারি হাসপাতালের রক্তচোষা বিল!

Date:

Share post:

শনিবার সকালে মেডিক্যালে সুপার স্পেশালিটি বিভাগের চারতলায় এক প্রৌঢ় আত্মহত্যা করতে যান। অক্সিজেন সিলিন্ডার দিয়ে জানলার কাচ ভেঙে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন। হাসপাতাল কর্মী ও পরে পুলিশ উত্তর ২৪ পরগণার অশোকনগরের বাসিন্দাকে উদ্ধার করে। কিন্তু কেন এই আত্মহত্যার চেষ্টা? হাসপাতাল সূত্র বলছে, অতিমারীতে আক্রান্ত হওয়ার পর ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন। অন্যান্য রোগীদের সঙ্গে থাকাকালীন তাদেরকে মারধর করতেন বলেও খবর। স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, অবসাদে ভুগছিলেন। তাই তাঁকে কাউন্সেলিংও করা হচ্ছে। অন্য একটি অসমর্থিত সূত্র বলছে, মেডিক্যালে ভর্তি হওয়ার আগে ওই ব্যক্তি চিড়িয়াখানার কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে একদিনে নাকি তাঁর বিল করা হয় দেড় লক্ষাধিক। নিরূপায় হয়ে তিনি মেডিক্যালে আসেন। অ্যাম্বুল্যান্স চিড়িখানার কাছের ওই হাসপাতাল থেকে মেডিক্যালে আসার জন্য নাকি ১৩ হাজার টাকা ভাড়া নেয়। এই ঘটনার পরে ওই ব্যক্তি মানসিকভাবে ভেঙে পড়েন ও অস্বাভাবিক ব্যবহার করতে থাকেন। সেই চাপেই তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে দাবি সেই সূত্রের। তবে এ ব্যাপারে প্রৌঢ়ের পরিবারের লোকেরাই আসল রহস্যের সমাধান করতে পারবেন। কিন্তু এই ঘটনা নিয়ে বেসরকারি হাসপাতালের উপর মানুষের অভিযোগ ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে কলকাতা সহ রাজ্য জুড়ে যেভাবে অ্যাম্বুল্যান্সের রক্তচোষা পর্ব চলছে, তাতে যে কোনওদিন বিস্ফোরণ ঘটে যেতে পারে।

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...