Sunday, May 17, 2026

রামের জন্মভূমি অযোধ্যা নয় নেপাল! দাবি করে মন্দির তৈরির নির্দেশ ওলির

Date:

Share post:

রামের জন্মভূমি ভারতের অযোধ্যা নয় নেপালের চিতওয়ানের মাডি। কিছুদিন আগে এমনই দাবি করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শুধু তাই নয় এখন সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করার কথাও জানিয়েছেন তিনি। তবে কি ভারতকে টেক্কা দিতে ভগবান রামকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ওলি?

গত ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো শেষ হতেই এই বিষয়ে আরও বেশি তৎপর হয়ে ওঠেন ওলি। শনিবার নেপালের চিতওয়ানের মাডি এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে এই বিষয়ে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে মাডির নাম বদলে অযোধ্যাপুরী করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই এলাকায় রাম মন্দির তৈরির জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের একটি প্ল্যান তৈরির কাজ শুরু করতে বলেছেন নেপালের প্রধানমন্ত্রী। একইসঙ্গে স্থানীয় মানুষের সঙ্গে দেখা করে ভগবান রাম সম্পর্কিত তথ্যপ্রমাণ জোগাড় করার কথাও জানিয়েছেন। যাতে তাঁর দাবিকে সুপ্রতিষ্ঠিত করা যায়।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী কাজও শুরু হয়ে গিয়েছে সেখানে।

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...