Tuesday, April 7, 2026

যদি মেলবোর্নে দর্শক রেখে টেস্ট করা যায়, তবে বক্সিং ডে টেস্ট ওখানেই হবে : অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড

Date:

Share post:

বিরাট কোহালিদের অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন থেকে এখনই বক্সিং ডে টেস্ট সরানো হচ্ছে না, বলে জানিয়ে দিল অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। যদিও
ভিক্টোরিয়া অঞ্চলে কোভিড-১৯ এর সংক্রমণ ক্রমেই বাড়ছে। সেই কারণেই বিশ্ব জুড়ে জল্পনা, মেলবোর্ন থেকে বক্সিং ডে টেস্ট সরানো হতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী সিইও নিক হকলে বলেছেন, ‘‘যদি মেলবোর্নে দর্শক রেখে টেস্ট করা যায়, তা হলে বক্সিং ডে টেস্ট ওখানেই হবে।’’
বক্সিং ডে অর্থাৎ, ২৬ ডিসেম্বর থেকে বরাবর শুরু হয় মেলবোর্নের ঐতিহ্যবাহী টেস্ট। আর নিউ ইয়ার টেস্ট হয় সিডনিতে। অ্যাডিলেডে হয় দিনরাতের টেস্ট। সূচি অনুযায়ী, চার টেস্টের বর্ডার-গাওস্কর ট্রফি শুরু হওয়ার কথা ৩ ডিসেম্বর, ব্রিসবেনে। এর পরে যথাক্রমে অ্যাডিলেড, মেলবোর্ন এবং সিডনিতে তিনটি টেস্ট।  তবে করোনা পরিস্থিতিতে এই সূচি মেনে চলা সম্ভব হবে কি না, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। বক্সিং ডে টেস্টের জন্য সিডনি মাঠের পিচও তৈরি রাখা হচ্ছে বলে খবর ছড়িয়েছে।
হকলে আরও জানিয়েছেন, বক্সিং ডে টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার স্পোর্টিং ক্যালেন্ডারে একটা আইকনিক ইভেন্ট। স্বাভাবিকভাবে আমরা সেটাকে যথাযথভাবে এবং সম্পূর্ণ পরিসরে আয়োজনের চেষ্টা করব।

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...