Thursday, May 14, 2026

কথার জালে ফাঁসিয়ে ব্যবসায়ীর থেকে ৫৫ লক্ষ টাকা হাতালেন বিদেশি তরুণী

Date:

Share post:

ফেসবুকে পরিচয় হয়েছিল বিদেশি তরুণীর সঙ্গে। কথার জালে ফেঁসে ৫৫ লক্ষ টাকা খোয়ালেন পাঁশকুড়ার ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর অভিযোগ, ভ্যাকসিন তৈরির কাঁচামাল সরবরাহ করার টোপ দিয়ে তাঁর থেকে ওই টাকা হাতিয়ে নিয়েছে স্কটিশ তরুণী।

ব্যবসায়ী আশিস সাউ পাঁশকুড়ার বাসিন্দা। ইতিমধ্যেই পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। আশিস জানিয়েছেন, গত ৬ এপ্রিল এক তরুণীর সঙ্গে ফেসবুকে তাঁর আলাপ। ওই তরুণী জানান তিনি স্কটল্যান্ডের বাসিন্দা। রোজই প্রায় কথা হত বলে জানিয়েছেন আশিস। তরুণী জানিয়েছিলেন, আমেরিকার এক ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে তিনি যুক্ত। যে সংস্থার সঙ্গে তিনি যুক্ত তারা ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে বলে জানিয়েছিলেন তরুণী। আশিসকে তিনি জানান, ভ্যাকসিন তৈরির কাজে যারা কাঁচামাল সরবরাহ করছে তাদের কমিশন দেওয়া হচ্ছে। ওই কাজে আশিসকে যোগ দেওয়ার কথা বলেন ওই তরুণী।

কোথায় কাঁচামাল পাওয়া যাবে সেই খোঁজ খবর দেন তরুণী।মহারাষ্ট্রের এক সংস্থার ঠিকানা, ফোন নম্বর, ই-মেল আইডি আশিসকে দেন তিনি। মহারাষ্ট্রের সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, ৬ জুলাই আমেরিকার সংস্থা কাঁচামাল সংগ্রহ করবে। কাঁচামাল নেওয়ার জন্য ৪০ শতাংশ টাকা অগ্রিম দিতে হবে। এরপর দফায় দফায় টাকা দেন ওই ব্যবসায়ী। সব মিলিয়ে প্রায় ৫৫ লক্ষ টাকা দেন তিনি। অভিযোগ টাকা দেওয়া হলেও কোনও কাঁচামাল পাননি আশিস সাউ। এমনকী ওই সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি। এরপরই পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...