Thursday, May 14, 2026

জাহাজ দুর্ঘটনা: সমুদ্রে ভাসছে তেল, জারি জরুরি অবস্থা

Date:

Share post:

পণ্যবাহী জাহাজ দুর্ঘটনায় প্রায় চারহাজার টন তেল ছড়িয়ে পড়েছে সমুদ্রের জলে। যার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র । মরিশাসের এই ঘটনায় রীতিমতো চিন্তার ভাঁজ পরিবেশবিদদের কপালে ।

জানা গিয়েছে, এমভি ওয়াকাশিও চিন থেকে ব্রাজিল যাচ্ছিল। সেই সময় মরিশাসের কাছে একটি বড় প্রবাল প্রাচীরে সঙ্গে ধাক্কা খায় জাহাজটি। কিন্তু এরপর থেকেই জাহাজটি থেকে ক্রমাগত জ্বালানি তেল বের হচ্ছে। দুর্ঘটনার সময় এমভি ওয়াকাশিওতে কোনও মাল না থাকলেও চারহাজার টন জ্বালানি ছিল।

এই বিষয়ে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথ পরিবেশ সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জলে তেল ছড়িয়ে পড়া আটকাতে আরও উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাথ শুক্রবার রাতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আটকে পড়া জাহাজটি উদ্ধার এবং তেল ছড়িয়ে পড়া ঠেকানোর মতো পর্যাপ্ত জনবল ও দক্ষতা নেই মরিশাসের। এ জন্য ফ্রান্সের সহায়তা চেয়েছেন তিনি। এর পরপরই জুগনাথের আহ্বানে সাড়া দিয়ে দ্রুত সহায়তা পাঠানোর ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...