Monday, June 8, 2026

ফের বাইশ গজে মহারাজ, একের পর এক ওড়ালেন বল!

Date:

Share post:

ব্যাট হাতে বাইশ গজে ফের দাদা। ব্যাটের আগে বল পড়ছে আর তা উড়ে যাচ্ছে। পুরনো মেজাজে মহারাজ।

কোথায় ব্যাট ধরলেন ভারতীয় ক্রিকেটের সর্বময় কর্তা? সৌরভ শুট করলেন একটি কমার্শিয়ালের। আর তাঁর কোচের ভূমিকায় শিবপ্রসাদ-নন্দিতা জুটি। যারা এক বছর পর আবার ফিরছেন নতুন ছবির শুটিং নিয়ে। নকল পিচ হলে কী হবে, ব্যাটিং করার লোভ সামলাতে পারলেন না দাদা। বোলার শিবু মানে শিবপ্রসাদ। আর বলের রঙ পিঙ্ক বা গোলাপী। পুরোটাই শুট হলো। শেষে ওকে, কাট। কিন্তু সৌরভ ব্যাট ছাড়ার পাত্র নন। খেলেই যাচ্ছিলেন। সদ্য হোম কোয়ারান্টাইন থেকে ‘দাদাগিরি’র শুটিংয়ে ফিরেছেন। এবার বিজ্ঞাপনেও। চিন্তা ছিল ভিড়-জমায়েত নিয়ে। শিবপ্রসাদ-নন্দিতা অবশ্য নূন্যতম লোক নিয়েই কাজ সারলেন।

Related articles

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...