Tuesday, May 19, 2026

হোম আইসোলেশনে থাকলে বিনামূল্যে পালস অক্সিমিটার যন্ত্র ও ওষুধ দেবে অসম সরকার

Date:

Share post:

বড় কোনও উপসর্গ না থাকার কারণে যে সব কোভিড রোগী হোম আইসোলেশনে থাকবেন, তাঁদের বিনামূল্যে ওষুধ এবং পালস অক্সিমিটার যন্ত্র দেবে অসম সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রবিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। জানা গিয়েছে, সোমবার থেকেই গুয়াহাটি শহরে এই প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, দেশের অন্যান্য রাজ্যের মত উত্তর-পূর্বেও বেশ দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মৃত্যুর খবরও আসছে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলির শয্যায় টান পড়েছে। তাই উপসর্গ মারাত্মক না হলে হাসপাতালে ভরতি না হয়ে বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে অসমবাসীকে। এজন্য রাজ্যের শহরগুলিতে চালু হয়েছে টেলিমেডিসিন পরিষেবা। এবার তার পরিধি বাড়ানো হবে শহরের বাইরেও। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি পালস অক্সিমিটার যন্ত্র দেওয়া হবে বাড়িতে থাকা রোগীদের, যাতে নিজেরাই শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন। কোভিড রোগীদের ক্ষেত্রে রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকলেও প্রবল শ্বাসকষ্ট হওয়ার আগের মুহূর্তে রোগী কোনও উপসর্গ অনুভব করেন না। সেই কারণে বহু ক্ষেত্রে তা প্রাণঘাতী হয়ে যায়। বাড়িতে থেকেই এবার যদি নিয়মিত পালস অক্সিমিটার যন্ত্রে রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয়ের সুযোগ পান উপসর্গহীন রোগীরা, তাহলে শারীরিক পরিস্থিতির উপর নজরদারি আরও সহজ হবে, প্রাণও বাঁচবে। অসমের আগে দিল্লি সরকারও হোম আইসোলেশনে থাকা কোভিড রোগীদের বিনামূল্যে ওষুধ ও পালস অক্সিমিটার দিয়েছিল। তাতে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে বলে জানিয়েছে আপ সরকার। এবার অসমও সেই পথেই।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...