Saturday, May 16, 2026

গণতন্ত্র বাঁচাতে সত্যের পথে থাকুন, সব দলের বিধায়কদের বেনজির চিঠি গেহলটের

Date:

Share post:

মরু রাজ্যের রাজনৈতিক টানাপোড়েন এখনও বহাল। বিস্তর নাটকের পর আগামী ১৪ অগাস্ট থেকে শুরু হবে বিধানসভা অধিবেশন। এই অধিবেশনেই সম্ভবত আস্থা ভোটের মুখোমুখি হতে হবে কংগ্রেস সরকারকে।

বিশেষ অধিবেশনের আগে নজিরবিহীনভাবে দলমত নির্বিশেষে সব দলের সব বিধায়কদের চিঠি লিখলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ চিঠিতে তিনি বিধায়কদের ‘সত্য’ ও ‘গণতন্ত্রের’ পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন৷ এ দিন সব দলের বিধায়কদের চিঠি লিখে অশোক গেহলট বলেছেন, রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে আপনাদের সহযোগিতা চাই৷ চিঠিতে বলেছেন, ‘প্রচলিত ভুলের ঐতিহ্য ভেঙে মানুষের কথা শুনে তাঁদের আস্থা অর্জনের চেষ্টা করুন। গণতন্ত্রকে বাঁচান।’
এই চিঠিতেই পাশাপাশি গেহলট লিখেছেন, ‘যে দলের নির্বাচিত বিধায়কই আপনি হোন না কেন, ভোটারদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে নির্বাচিত সরকার কীভাবে রাজ্যের উন্নয়নে কাজ করেছে তা খতিয়ে দেখুন।’ একইসঙ্গে কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা যে সফল হবে না, সেই দাবিও করেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে জানা গিয়েছে, দড়ি টানাটানি থেকে সরিয়ে রাখতে বিজেপি তাদের ৬জন বিধায়ককে গুজরাতের পোরবন্দরে রেখেছে। গেহলট শিবিরের কংগ্রেস বিধায়করা রয়েছেন জয়সলমীরের এক হোটেলে। ওদিকে শচীন পাইলটের নেতৃত্বাধীন বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের, কংগ্রেসে স্বাগত জানিয়ে গেহলট বলেছেন, যদি কংগ্রেস হাইকমান্ড বিদ্রোহীদের ক্ষমা করে দেন, তাহলে তাঁদের তিনি স্বাগত জানাবেন।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...