Saturday, May 16, 2026

“জাতি বৈষম্যের শিকার হয়েছিলাম আমিও,” বিস্ফোরক চিদম্বরম

Date:

Share post:

জাতি বৈষম্যের শিকার হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। এর আগে জাতি বৈষম্যের অভিযোগ তোলেন তামিলনাড়ুর ডিএমকে-র সাংসদ কানিমোঝি। কানিমোঝির অভিযোগ, সিআইএসএফ-এর এক মহিলা আধিকারিককে তামিল অথবা ইংরেজিতে বলার জন্য অনুরোধ করেন তিনি। তাতে সেই আধিকারিক কানিমোঝির দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “আপনি কি ভারতীয়?” এরপরই জাতি বৈষম্য নিয়ে সরব হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

নিজের টুইটার হ্যান্ডেলে সোমবার চিদম্বরম লেখেন, “চেন্নাই বিমানবন্দরে কানিমোঝির সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমিও এরকম বর্ণবৈষম্যের শিকার হয়েছি। হিন্দি না বলার জন্য সরকারি আধিকারিক থেকে সাধারণ মানুষ আমাকে কটাক্ষ করেছেন। অনেক সময় হিন্দি বলার জন্য আমার উপর জোর খাটানো হয়েছে। জাতীয় শিক্ষানীতির মাধ্যমে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।”

কানিমোঝির অভিযোগ, “আমি হিন্দি জানি না। সিআইএসএফ আধিকারিক বিমানবন্দরে কথা বলেন। আমি তাঁকে বলি তামিল অথবা ইংরেজিতে কথা বলতে। এই কথা বলার পর আধিকারিক প্রশ্ন করেন আমি ভারতীয় কি না। আমি জানতে চাই হিন্দি জানাটা ভারতীয় হওয়ার সমতূল্য হলো কী করে।”

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...