Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলকে সিএসআরের অধীনে রাখার মহুয়ার আর্জি খারিজ শীর্ষ আদালতে

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলকে কর্পোরেট সোশ্যাল রেসপনিবিলিটি থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। সেই আর্জি খারিজ করে দিল বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ। বিচারপতি জানান, গত মে মাসেও এই আবেদন করে তিনি সেটি প্রত্যাহার করে নেন।

শীর্ষ আদালত জানায়, একই আবেদন একবার প্রত্যাহার করে নেওয়ার পরেই আবার সেই আবেদন করার কোনও অর্থ নেই। সেই আবেদন আর গ্রহণ করতে পারবে না আদালত। তারপরেই সেটি খারিজ করে দেওয়া হয়।
আবেদনে পিএম কেয়ার্স ফান্ডের বিষয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র। কিন্তু শীর্ষ আদালত জানায়, পিএম কেয়ার্স ফান্ড আর মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল এক নয়। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল সিএসআরের আওতায় রাখার মতো নয়। কিন্তু পিএম কেয়ার্স ফান্ড সেই আওতায় পড়ে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...