Friday, May 15, 2026

মহামারির আবহে অনলাইন ক্লাস করতে অপারগ ত্রিপুরার ২৯% পড়ুয়া, ১৮ অগস্ট থেকে ক্লাস শুরুর চেষ্টা

Date:

Share post:

মহামারির জেরে পঠনপাঠন চালিয়ে যেতে অনলাইন ক্লাস শুরু করেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি। কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে, ত্রিপুরার ২৯% স্কুল পড়ুয়া কোভিড -১৯ এর মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য মোবাইল ফোন এবং কেবল সংযোগকারী টেলিভিশন ব্যবহার করতে পারেনি।
সমীক্ষায় বলা হয়েছে , ত্রিপুরার বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৩৩,২২,২৯৭ জন। এর মধ্যে মোট, ১১,১১,৬১৮ জন শিক্ষার্থীর স্মার্টফোন রয়েছে, ১,১৬,৬৬৬ জনের সাধারণ মোবাইল ফোন এবং ১,৮০,০৫৯ জনের বাড়িতে কেবল টিভির সংযোগ রয়েছে।
মোট ১,৯৬,৩৮৯ জন শিক্ষার্থী তাদের স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারে
অন্য দিকে, ৯৪,০১৩ জন শিক্ষার্থীদের কোনও ফোনই নেই এবং মোট ১,৪২,২৩৮ জন শিক্ষার্থীর কেবল টিভি নেটওয়ার্ক নেই।
তাই রাজ্য শিক্ষা বিভাগ আগামী ১৮ অগস্ট থেকে পাঁচ শিক্ষার্থী প্রতি একজন শিক্ষক এই অনুপাতে শিক্ষার্থীদের বাড়ির আশেপাশের ক্লাস শুরু করার বিষয়ে চিন্তাভাবনা করছে। এর ফলে এই ২৯% শিক্ষার্থী তাদের ক্লাস চালিয়ে যেতে পারবে।
শিক্ষা বিভাগের এক আধিকারিক বলেছেন, ‘স্কুলগুলিতে ক্লাস পুনরায় চালু হওয়া পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস পরিচালনা করা হবে। আমরা ১৮ ই অগস্ট থেকে পড়ার ক্লাস শুরু করার পরিকল্পনা করছি।’

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...