Monday, March 16, 2026

কোভিড রোগীদের সাহায্যে হাসপাতালে ক্যুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত রাজ্য সরকারের

Date:

Share post:

রাজ্যের কোভিড হাসপাতালে রোগীদের সাহায্যে তৈরি থাকবে ক্যুইক রেসপন্স টিম। সিদ্ধান্ত নিল সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে কোভিড রোগী আনা হলে তাঁর দ্রুত বেশ কিছু চিকিৎসার দরকার পড়ে। সেই কারণে এবার রাজ্যের ৭৮টি কোভিড হাসপাতালে তৈরি থাকবে ক্যুইক রেসপন্স টিম গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ক্যুইক রেসপন্স টিমে থাকছেন মোট ৫ জন সদস্য। তাঁদের মধ্যে একজন অ্যানাস্থেটিস্ট, একজন হাউস স্টাফ, একজন স্নাতকোত্তর পাঠরত চিকিৎসক, একজন চিকিৎসা আধিকারিক এবং একজন সিসিইউ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স থাকবেন। এঁরাই রাজ্যের কোভিড হাসপাতালগুলির জরুরি বিভাগে কোভিড রোগীদের প্রথম দেখবেন।
এতদিন পর্যন্ত রাজ্যে কোনও বড় অনুষ্ঠান যেমন প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস ইত্যাদি থাকলে তা সামলানোর জন্য কলকাতা পুলিশ এই ধরনের ক্যুইক রেসপন্স টিম তৈরি করত। সেই ধাঁচেই এবার করোনা রোগীদের সামলাতে রাজ্যের হাসপাতালগুলিতে তৈরি হচ্ছে ক্যুইক রেসপন্স টিম। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, এই টিমই হাসপাতালের জরুরি বিভাগে সঙ্কটজনক করোনা রোগীদের দেখে দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত নেবে।

spot_img

Related articles

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...