Saturday, May 16, 2026

এবার মহেশতলায় মৎস্যজীবীর জালে ধরা দিলো বিশালাকার হলুদ কচ্ছপ

Date:

Share post:

ফের রাজ্যে উদ্ধার হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপ। আজ, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের হেতালখালীর গঙ্গার ধার থেকে উদ্ধার বিশালাকৃতির এই হলুদ কচ্ছপ। কচ্ছপটির আনুমানিক ওজন প্রায় ২০ কেজি।

প্রতিদিনের মতো এদিনও সত্যজিৎ সিং নামে স্থানীয় একজন মৎস্যজীবী গঙ্গায় মাছ ধরতে গিয়েছিলেন। তাঁর জালেই ধরা পড়ে এই কচ্ছপটি। বিশালাকার কচ্ছপটি দেখতে আশেপাশের বহু মানুষ ভিড় জমান। খবর দেওয়া হয় মহেশতলা থানায়। আপাতত মহেশতলা থানা নিজেদের হেফাজতে কচ্ছপটিকে রেখেছে। খবর দেওয়া হয়েছে বন দফতরে।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...