Tuesday, May 5, 2026

তৃণমূলের জেলা নেত্রীকে দলে নিয়ে কেন বিপাকে বিজেপি, জানুন

Date:

Share post:

দলবদলের খেলায় নেমে এবার বিপাকে পড়লো রাজ্য বিজেপি। তৃণমূলের এক জেলা পরিষদ সদস্যাকে দলে টানায় দলীয় কোন্দলের মুখে পড়েছে গেরুয়া শিবির। যা বুমেরাং হয়েছে বিজেপির জন্য। তৃণমূলের বাঁকুড়া জেলা পরিষদের এক সদস্যা সম্প্রতি কলকাতায় বিজেপির সদর দফতরে এসে পদ্মফুলের পতাকা তুলে নেন। আর সেই খবর পৌঁছতে তাঁরই এলাকার আদি বিজেপি কর্মীরা শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।

গত শুক্রবার কলকাতায় এসে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে দলে যোগ দেন তৃণমূলের ওন্দার নেত্রী তথা জেলা পরিষদ সদস্যা বাণী হাজরা। দীর্ঘ বিতর্ক মিটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে অযোধ্যায় মন্দিরের ভূমি পুজো হয়েছে। আর তাতেই উদ্বুদ্ধ হয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান বাণীদেবী।

তবে তাঁর এই যোগদানের পর জেলা বিজেপি নেতৃত্বের একাংশ প্রবল বিদ্রোহ দেখাতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। বাণীদেবীকে দলে নেওয়ার বিরোধিতা করে ওন্দার চন্দ্রকোনা বুথে বিজেপি কর্মীরা বিক্ষোভও দেখান। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় কাটমানি তোলায় সিদ্ধহস্ত
ওই নেত্রী। তাঁর বিরুদ্ধে এলাকার মানুষ বিক্ষোভও দেখিয়েছিলেন। দুর্নীতিতে ওই জেলা পরিষদ সদস্যার জুড়িমেলা ভার। আর স্থানীয় নেতা-কর্মীদের অন্ধকারে রেখে
বাণী হাজরাকেই দলে নিয়েছে রাজ্য নেতৃত্ব! এটা তাঁরা ভাবতেই পারছেন না।

এখানেই শেষ নয়, তৃণমূল থেকে বহিষ্কৃত ওই জেলা পরিষদ সদস্যার বিরুদ্ধে স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের আরও অভিযোগ, বাণী হাজরার জন্যই ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে এলাকা ছাড়া হয়েছিলেন তাঁরা। মার খেতে হয়েছিলো।
তৃণমূলের এই ধরনের বাতিল নেতা-নেত্রীর বিরুদ্ধেই কষ্ট করে জনমত সংগঠিত করেছে বিজেপি, আর এখন তাঁরাই যদি দলে চলে আসেন, তাহলে কার বিরুদ্ধে লড়াই হবে? সাধারণ মানুষের কাছেও দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলেই দাবি স্থানীয় নেতা-কর্মীদের। ইতিমধ্যেই কর্মীদের ক্ষোভের কথা রাজ্য নেতৃত্বকে জানিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব।

এদিকে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা জানান, বাণী হাজরার মত কয়েক জন নেতা-নেত্রীর চরিত্রের জন্যই জেলায় মানুষের আস্থা হারিয়েছিল তৃণমূল। তাই লোকসভা ভোটের পর থেকেই বাণীদেবীকে কোণঠাসা করে রেখেছিলো দল। এখন তিনি নিজেই বিজেপিতে যাওয়ায় তৃণমূলের সুবিধা হলো বলেই দাবি করেছেন শ্যামল সাঁতরা।

Related articles

নবান্ন নয়, মহাকরণ থেকেই প্রশাসন চালাতে চায় বিজেপি!

বাংলায় দুই তৃতীয়াংশ ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২৫ বৈশাখ মুখ্যমন্ত্রী ও...

ভবানীপুরে ভোটচুরি! গণনাকেন্দ্রের আঁখো দেখা হাল বর্ণনা ফিরহাদ-কন্যার

চিত্রনাট্য সাজানো হয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জোর জবরদস্তি হারাতে। নিজেই চোখের সামনে তা দেখলেন ফিরহাদ কন্যা...

ধিক্কার! ৮০ লক্ষ ভোটার ভোটাধিকার দিতে পারলেন না: সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ‘চূড়ান্ত ব্যর্থতা’র অভিযোগ দুষ্যন্ত দাভের

নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ভারতের বিচারব্যবস্থা চূড়ান্ত ব্যর্থ যা দেশের জন্য...

প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি মিটিংয়ে বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনার সম্ভাবনা, আজই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী!

বঙ্গজয়ের পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ নিয়ে বিজেপির অন্দরে আলোচনা শুরু। আজ দিল্লিতে জোড়া বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র...