Monday, June 15, 2026

স্কুল খুলতেই বাড়ল সংক্রমণ, দু’সপ্তাহে আক্রান্ত প্রায় ১ লক্ষ শিশু

Date:

Share post:

স্কুল খুলতেই সংক্রমণের মাত্রা বাড়ল আমেরিকায়। গত দু’সপ্তাহে ভাইরাস আক্রান্ত হয়েছে ১ লক্ষ শিশু। আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়েট্রিক্স এবং চিলড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশন-এর যৌথ ভাবে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে উল্লেখ করা হয়েছে, স্কুল খোলার পর বিগত দু’সপ্তাহে আমেরিকায় ৯৭ হাজার শিশুর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

ভাইরাস সংক্রমণের জেরে বিশ্বের বেশিরভাগ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। মূলত অনলাইন ব্যবস্থার মাধ্যমে চলছে পঠনপাঠন। এই আবহে গত কয়েক মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করে আমেরিকা। আর স্কুল চালু হওয়ার পর লাফিয়ে বেড়েছে শিশুদের মধ্যে সংক্রমণ। আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়েট্রিক্স এবং চিলড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত ১৫ দিনে শিশুদের ৪০ শতাংশ সংক্রমণ বেড়েছে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...