Friday, May 15, 2026

বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার রাশিয়ার

Date:

Share post:

বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার করল রাশিয়া। এই ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক। দেশের রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মেয়ের দেহে এই ভ্যাকসিন প্রথম প্রয়োগ করা হয়েছে। অক্টোবর মাসে সাধারণ মানুষের জন্য ভ্যাকসিন আনা হবে বলে জানা গিয়েছে। যারা ভাইরাসের সঙ্গে সরাসরি লড়াই করছেন তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে চলতি মাসেই।

এই ভ্যাকসিন তৈরি করেছে রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। ১৮ জুন প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। ৩৮ জন ভলেন্টিয়ারকে নিয়ে শুরু হয়েছিল ক্লিনিক্যাল ট্রায়াল। প্রায় ১ মাস পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাঁরা। এরপর দ্বিতীয় দফায় ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় ২০ জুলাই। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রকের দাবি, প্রত্যেকেই সুস্থ হয়েছেন এবং প্রত্যেকের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। এই ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকরী দাবি করেছেন রুশ স্বাস্থ্যমন্ত্রী৷

সারা বিশ্বে ভাইরাসের সংক্রমণ ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, সেপ্টেম্বর মাস থেকে ভ্যাকসিনের উৎপাদন শুরু হবে। স্পষ্টতই, ভ্যাকসিন আবিষ্কারের এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিশ্ববাসী। তবে ভারত সহ অন্যান্য দেশে এই ভ্যাকসিন মিলবে কি না সে সম্পর্কে অবশ্য কোনও তথ্য এখনও সামনে আসেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইসিএমআর ছাড়পত্র দিলে তবেই ভারত এই ভ্যাকসিন ব্যবহার করতে পারবে বলে জানা গিয়েছে।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...