Friday, June 26, 2026

হাওড়ার হাসপাতালে অবস্থার ভিডিও ভাইরাল, রোগিনী আরও সমস্যায় বলে অভিযোগ

Date:

Share post:

হাওড়ার টি এন জয়সওয়াল হাসপাতালে চিকিৎসা না পাওয়া রোগীর অভিযোগের ভিডিও ভাইরাল হতেই শুরু বিতর্ক। ওই হাসপাতালে কয়েকদিন আগেই ভর্তি হন কোভিড আক্রান্ত মৌমিতা ঘোষ নামে এক রোগী। তাঁর পরিবারের বাকি অনেকেই করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে দু’জনের বাড়িতেই চিকিৎসা চলছে। মৌমিতা ঘোষের বাবার চিকিৎসা চলছে সঞ্জীবনী হাসপাতলে। ওই রোগিনীর অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকেই ঠিকমতো চিকিৎসা পাননি তিনি। কোনও ডাক্তার তাঁকে দেখেনি। তাঁকে পচা খাবার দেওয়া হয়েছে। এমনকী বাথরুমের কলেও জল ছিল না বলে অভিযোগ করেছেন ওই রোগিনীর। এই নিয়ে ফেসবুকে তিনি লাইভ করেন।

সেই ভিডিও ভাইরাল হতেই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর সঙ্গে আরও দুর্ব্যবহার শুরু করেন বলে অভিযোগ করেছেন মৌমিতা। তবে মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা এই অভিযোগ জানতে পেরেই সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁকে চিকিৎসার সবরকম আশ্বাস দেন। এর কিছু পরেই মন্ত্রীর আপ্তসহায়ক বলে পরিচয় দিয়ে ফোন করে মৌমিতাকে তাঁর ভিডিওটি ফেসবুক থেকে ডিলিট করার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। যদিও পরে জানা যায়, যে ব্যক্তি ফোন করেছিলেন তিনি মন্ত্রীর আপ্তসহায়ক নন। হাসপাতালে কোনও এক কর্মী ফোনে হুমকি দেন।
এদিকে, এই ঘটনার পরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের ফোন নিয়ে নেয় বলে অভিযোগ। অথচ গাইডলাইন অনুযায়ী, রোগীদের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল ফোন রাখার অনুমতি আছে। পুরো বিষয়টা নিয়ে টি এন জয়সওয়াল হাসপাতাল কর্তৃপক্ষ সব রকম অভিযোগ অস্বীকার করছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...