Friday, May 15, 2026

কোঝিকোড়ে খাদে পড়ে দুর্ঘটনা হয়নি বলে দাবি প্রত্যক্ষদর্শীর

Date:

Share post:

কোঝিকোড়ের টেবিলটপ বিমানবন্দর থেকে গত শুক্রবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ৩৫ ফুট গভীর খাদে পড়ে যায়নি বলেই দাবি করলেন প্রত্যক্ষদর্শী সিআইএসএফ-এর সহকারী সাবইন্সপেক্টর অজিত সিং।
তার স্পষ্ট বক্তব্য, রানওয়েতে নেমেই এআই- আইএক্সআই৩৪৩ উড়ানটি সজোরে দেওয়ালে ধাক্কা মারে। তিনি জানিয়েছেন, রানওয়েতে নামা থেকে পুরো বিষয়টি হতে মাত্র চার সেকেন্ডেরও কম সময় লেগেছে।
গত শুক্রবার সন্ধ্যা ৭.৪০ নাগাদ যখন রানওয়েতে নামার কথা তখনই সিআইএসএফ-এর সহকারী সাবইন্সপেক্টর অজিত সিং এএসআই মঙ্গল সিংয়ের সঙ্গে কথা বলছিলেন। অজিতের কথায়, ‘যেহেতু আমাদের পোস্ট থেকে কোন বিমান আকাশে উড়ছে ও আকাশ থেকে নামছে দেখা যায় তাই বলতে পারি যে উড়ানটি ধাক্কা মারার আগে কোনও আওয়াজ হয়নি।’
অজিত আরও বলেন, ‘গত পাঁচ বছর ধরে আমি উড়ান ওঠা-নামা দেখছি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি হড়কে খাদে পড়েনি। যদি পড়ত তাহলে বিমানটি মাঝবরাবর ভাঙত। কিন্তু তা হয়নি।’
ছয় বছরের কর্মজীবনে পাঁচ বছর কোঝিকোড় বিমানবন্দরেই কর্মরত রয়েছেন বিহারের বাসিন্দা সিআইএসএফ-এর সহকারী সাবইন্সপেক্টর অজিত সিং। গত শুক্রবার পিআইএল ডিউটিতে ছিলেন তিনি। বন্দরের পেরিমিটার দেওয়াল নজরবন্দি রাখার দায়িত্ব ছিল অজিতের।
তাঁর কথায়, ‘বি শিফটে আমার ডিউটি ছিল। অঝোরে বৃষ্টি পড়ছিল। কিন্তু কর্তব্য থেকে অব্যাহতির পরে আমি নয় কিমি দীর্ঘ পেরিমিটার এলাকা পরিদর্শনে বেরোই। তারপরই দেখি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি পেরিমিটারের গায়েই দুর্ঘটনায় পড়েছে। সব দেখে আমি দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষকে জানাই। এর ঠিক ২-৩ মিনিটের মধ্যে স্থানীয় কয়েকজন চলে আসেন। গোটা ২০-২৫ জনে মিলেই উদ্ধার কাজ শুরু করি।
অজিতের দাবি, উড়ানটির পাখার কাছ বিপর্যস্ত হয়েছিল। তবে আলো না নেভায় অক্ষত যাত্রীরা নিজেরাই বেরনোর চেষ্টা করছিলেন। ওই উড়ানে অনেক মহিলা ও শিশুও ছিল। তবে যেকোনওমুহূর্তে উড়ানটিতে আগুন লেগে যেতে পারত। যদিও সেকথা প্রকাশ্যে সেই সময় জানাননি অজিত।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...