Monday, March 16, 2026

শুভেন্দুর কীর্তনের পুরনো ভিডিও হঠাৎ ভাইরাল, তুঙ্গে জল্পনা

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস নেতা ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর হরিনাম সংকীর্তন আপাতত খবরের শিরোনামে। একটু ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে শুভেন্দুও খোল বাজাচ্ছেন। কীর্তনে রামনামও রয়েছে। যদিও যে ভিডিওটি এখন ভাইরাল হয়েছে, সেটি গত বছরের।

ফলে, কোনো কোনো অংশ থেকে বাজারে ছাড়া হয়েছে ” তৃণমূলের এক শীর্ষনেতার বিজেপিতে যাওয়ার ইঙ্গিত।” অর্থাৎ হিন্দুদের নামকীর্তনে শুভেন্দু এইভাবে অংশ নিয়েছেন মানেই তিনি বিজেপিতে গেলেন বলে! এ নিয়ে একাধিক নেতাও “অফ দি রেকর্ড” বোঝাতে শুরু করেছেন।

শুভেন্দুর ঘনিষ্ঠমহলের বক্তব্য, তিনি এলাকার বিভিন্ন ধর্মের অনুষ্ঠানেই যান। মন্দিরের পুজোঅর্চনায় যাওয়া নতুন নয়। আর কীর্তনে নেমে পড়া মানেই বিজেপিতে যাচ্ছেন, এটা অরাজনৈতিক ব্যাখ্যা। আর গত বছরের ভিডিও কারা ছাড়ছে আর কী রটাচ্ছে তা নিয়ে আর কী বলার আছে?

রাজনৈতিক ওয়াকিবহালের মহলের মতে, শুভেন্দুর যদি দল নিয়ে কোনো বক্তব্যও থাকে, তাহলে তাঁর ক্ষোভ বোঝাতে বা উল্টোদিকে বিজেপিকে বার্তা দিতে কীর্তন গাইবার প্রয়োজন নেই। শুভেন্দু যে উচ্চতায় আছেন, তাতে সরাসরিই বলতে পারেন। এইসব ইঙ্গিত, জল্পনা, রটনার পর্যায়ে শুভেন্দু অধিকারী পড়বেন না। ফলে বিষয়টিকে শুভেন্দুর নিজস্ব একটি কর্মসূচি হিসেবে দেখাই ভালো। এতে তিনিও বিশেষ রাজনৈতিক ইঙ্গিত দিতে চলেছেন বলে মনে হয় না।

তবে যাই হোক, যেহেতু তিনি শুভেন্দু, ফলে এই ছবি নিয়ে নানা আলোচনা জমে উঠেছে। তবে কারা কোন উদ্দেশে পুরোনো ভিডিওটি নতুন করে ছেড়ে ইঙ্গিতপূর্ণ বিভ্রন্তি ছড়াতে শুরু করলেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই ছবিটি গত বছরের হনুমান মন্দিরের। এবারের জন্মাষ্টমীতেও তিনি প্রতিবারের মত ইসকনের মন্দিরে ছিলেন।

spot_img

Related articles

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...