Sunday, May 17, 2026

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি

Date:

Share post:

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি। সোমবার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছিলেন তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় কিন্তু হাসপাতাল সূত্রে খবর এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন না প্রণব বাবু।

রবিবার রাতে বাথরুমে পড়ে যান প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর মাথায় চোট লাগে। সোমবার সকালে তাঁর মাথায় এবং হাতে ব্যথা হওয়ার জন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেইমতো সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন রাষ্ট্রপতিকে। সিটিস্ক্যানে তাঁর মাথায় একটি বড় ক্লট ধরা পড়ে। সোমবার সন্ধেবেলায় সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়। এর আগে হাসপাতালে যখন তাঁর পরীক্ষা হয়, তখন তিনি করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। সে খবর নিজেই টুইট করে জানান প্রণব মুখোপাধ্যায়। অস্ত্রোপচার শেষ হওয়ার পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। 96 ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়। মঙ্গলবার সকালে প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি। কিন্তু সন্ধেবেলায় তাঁর পরিস্থিতি সঙ্কটজনক বলে জানিয়েছে সেনা হাসপাতাল।

Related articles

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...