Wednesday, March 11, 2026

মুখ্যমন্ত্রীর জোরদার দাবির জের, মহামারি মোকাবিলায় কেন্দ্রের ৪১৭ কোটি

Date:

Share post:

বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্র ৪১৭.৭৫ কোটি টাকা মঞ্জুর করলো রাজ্যের মহামারি মোকাবিলায়।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানান, রাজ্যের বকেয়া পাওয়া যাচ্ছে না। অর্থ না পেলে লড়াই করবে কী করে! রাজ্যের বকেয়া রয়েছে ৫৩ হাজার কোটি টাকা। অথচ রাজ্যের হাতে এসেছে মাত্র ১২৫ কোটি টাকা। এছাড়া জিএসটি ক্ষতিপূরণ বাবদ পাওনা আরও ৪,১৫৩ কোটি টাকা। ইতিমধ্যে রাজ্যের করোনা মোকাবিলায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। প্রধানমন্ত্রীর বৈঠকের কয়েক ঘন্টা পরেই অর্থমন্ত্রক জানায়, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে দেশের ১৩ রাজ্যের রাজস্ব ঘাটতি পূরণের অনুদান বাবদ ৬,১৫৭.৭৪ কোটি টাকা দেওয়া হল। যার মধ্যে পশ্চিমবঙ্গের ঘরে আসবে ৪১৭.৭৫ কোটি টাকা। পশ্চিমবঙ্গ ছাড়াও যে রাজ্যগুলি অনুদান পেল সেগুলি হলো… অসম, অন্ধ্র, হিমাচল, কেরল, মেঘালয়, মণিপুর, মিজোরাম,নাগাল্যান্ড, পাঞ্জাব, তামিলনাড়, উত্তরাখন্ড, ত্রিপুরা।

spot_img

Related articles

বন্দে ভারত আদৌ সাধারণ মানুষের জন্য: সংসদে প্রশ্ন অভিষেকের

রেল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর হাফ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অত্যন্ত গর্ব করেন। অথচ দেশের সাধারণ মানুষ...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: শেষ পর্যায়ে সই সংগ্রহ, শীঘ্রই পেশ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশ আনতে শেষ পর্যায়ে সই সংগ্রহ প্রক্রিয়া। এসআইআর (SIR)...

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ: সংখ্যালঘু চাকরিপ্রার্থীদের বিশেষ প্রশিক্ষণ

কর্মসংস্থানের জন্য নতুন পদ সৃষ্টিই নয়, চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণেও নতুন দিশা দেখিয়েছে বাংলার বর্তমান প্রশাসন। যার প্রত্যক্ষ ফল সর্বভারতীয়...

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...