Monday, April 13, 2026

শহরের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, বকেয়া মিটিয়েই নিতে হলো মৃতদেহ

Date:

Share post:

এবার বাগুইআটির বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতি ও শিশুমৃত্যুর গুরুতর অভিযোগ উঠল।

কৌশিক চক্রবর্তীর স্ত্রী নিশা চক্রবর্তী গত ২৪ জুন এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। তবে সদ্যোজাত পুত্র সন্তানের হৃদযন্ত্রে ফুটো ধরা পড়ে। এরপরই বাগুইআটির ওই বেসরকারি হাসপাতালে সদ্যোজাত শিশুটিকে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, বেসরকারি হাসপাতালটি ওই শিশুর স কোনও চিকিৎসাই করেনি। অথচ আকাশছোঁয়া বিল করা হয়েছে।

বিশাল অঙ্কের বিল করার পরও শিশুটিকে বাঁচানো যায়নি।
আজ, বুধবার ওই শিশুটির মৃত্যু হয়। পুত্র সন্তানের মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন বাড়ির লোক। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তারপরও তাঁদের হেনস্থা করে। কর্তৃপক্ষ জানায়, পুরো টাকা দিলে তবেই সন্তানের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই দাবিদাওয়াকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয় পরিবারের লোকেদের। এরপর শেষে আরও ২০ হাজার টাকা জমা নিয়ে হাসপাতাল থেকে দেহ ছাড়ে কর্তৃপক্ষ। তবে জানা যাচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওই শিশু পরিবার এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের করেনি।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...