Wednesday, June 24, 2026

সোমেন-স্মরণ ২৬ আগস্ট ইন্ডোরে,শ্যামল- স্মরণ ১৮ই, দলের কলকাতা জেলা দফতরে

Date:

Share post:

প্রয়াত সভাপতি সোমেন মিত্রের স্মরণ-সভার প্রস্তুতি নিচ্ছেন প্রদেশ কংগ্রেস৷ এই সভায় আমন্ত্রণ জানানো হবে তৃণমূল কংগ্রেস, বিজেপি-সহ সব দলকেই। এই স্মরণ-সভার জন্য আগামী ২৬ আগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র চেয়ে রাজ্যের কাছে আবেদন জানায় কংগ্রেস। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাদের জানিয়েছেন, মেরামতির জন্য অনুশীলন কেন্দ্রে জিনিসপত্র রাখা হয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বদলে কংগ্রেস নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নিলে কোনও অসুবিধা নেই। কংগ্রেস নেতৃত্ব
সেই মতোই প্রস্তুতি নিচ্ছে৷

অন্যদিকে সংক্রমণ আবহে প্রকাশ্যে নয়, কলকাতা জেলা সিপিএমের সদর দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনেই ছোট আকারে দলের নেতা শ্যামল চক্রবর্তীর স্মরণ-সভা করছে আলিমুদ্দিন৷ হাতে গোনা লোকজন নিয়ে সিপিএমের এই স্মরণ- সভায় কংগ্রেসকেও আমন্ত্রণ জানানো হবে৷ সিপিএম সূত্রের খবর, শ্যামলবাবুর স্মরণ-সভার দিন ঠিক হয়েছে ১৮ আগস্ট। মৃত্যুর আগে যেহেতু শ্যামলবাবুর করোনা ধরা পড়েছিল, তাই কোভিড প্রোটোকল মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়, অন্য কারও শ্রদ্ধা জানাতে যাওয়ার সুযোগ ছিল না। সিপিএমে
প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসু বা সুভাষ চক্রবর্তীর মাপের নেতাদের স্মরণ-সভা বড় করে হওয়াই রেওয়াজ। কিন্তু পরিস্থিতির বিচারে প্রাক্তন মন্ত্রী ও সাংসদ এবং মৃত্যুকালে কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামলবাবুর ক্ষেত্রে তা করা যাচ্ছে না।
প্রদেশ কংগ্রেস অবশ্য সব দলকে আমন্ত্রণ জানিয়েই সোমেন- স্মরণ করতে চায়৷ সেই মতোই প্রস্তুতি চলছে৷

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...