Wednesday, June 24, 2026

স্নাতকে ভর্তিতে প্রবেশিকা নয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে

Date:

Share post:

স্নাতক ভর্তির ক্ষেত্রে চলতি বছর প্রবেশিকা পরীক্ষা হচ্ছে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার নম্বরের ভিত্তিতে এবছর ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানান, এবছর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে তারা প্রবেশিকা নিতে পারছে না। প্রবেশিকা পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জারি করবে। তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হবে।

১০ অগাস্ট থেকে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু করতে বলেছিল রাজ্য সরকার। কিন্তু কোন পদ্ধতিতে ভর্তি নেওয়া হবে সেই সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থনীতি এবং রাশিবিজ্ঞান ছাড়া বাকি সব বিষয়ে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের এবং মাধ্যমিকের ফল বা সমতুল্য পরীক্ষার ফল মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...