Monday, February 2, 2026

দুর্নীতির অভিযোগ তুলে এবার বিজেপিতে বড়সড় ভাঙন, দল ছেড়ে যোগ তৃণমূলে

Date:

Share post:

রাজনীতিতে দলবদল, এ দেশে বা রাজ্যে নতুন কিছু নয়। সংসদীয় গণতন্ত্রে যে কোনও সময় যে কোনও ব্যক্তি তাঁর রাজনৈতিক মতাদর্শের পরিবর্তন ঘটিয়ে দল ছাড়তেই পারেন। যোগ দিতে পারেন অন্য দলেও। তবে এবার যেটা হলো, তা কার্যত নজিরবিহীন।

একুশের বিধানসভা নির্বাচনের বিরাট ভাঙন রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসা বিজেপির। ঝাড়গ্রাম জেলায় বিজেপিতে বড়সড় ভাঙন। একসঙ্গে গোটা একটা ব্লকের প্রায় সব নেতাই দল ছাড়লেন! গেরুয়া শিবির ছেড়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। এর আগে রাজ্য রাজনীতিতে
এমন ঘটনা তাবড় রাজনৈতিক বিশেষজ্ঞরাও মনে করতে পারছেন না।

বিজেপির ঝাড়গ্রাম জেলা সম্পাদক-সহ সাঁকরাইল এবং রোহিনীর সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ থেকে শুরু করে একাধিক মন্ডল সভাপতি, একাধিক যুব এবং মাদারের বহু নেতৃত্ব দলত্যাগ করেন। সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তাঁরা। দলত্যাগী নেতাদের মতে বিজেপি নেতৃত্ব ও সাধারণ কর্মী মিলিয়ে সংখ্যাটা প্রায় পাঁচশো ছাড়িয়েছে।

তাঁদের অভিযোগ, বিজেপি যা বলেছিল কার্যক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টো। যে সমস্ত পঞ্চায়েত তাঁদের দখলে সেখান থেকে টাকা নয়ছয়, স্বজনপোষণ, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। বিজেপি জেলা নেতৃত্বকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। আর সে কারণেই মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখাতে তাঁরা বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন।

লোকসভা এবং পঞ্চায়েত ভোটের আগে বিজেপির যা প্রতিশ্রুতি ছিল, রাজ্যস্তর এবং কেন্দ্রস্তরে তার কোনওটাই চোখে পড়ছে না বলেও অভিযোগ করেছেন দলত্যাগী নেতা-কর্মীরা।

spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...