Sunday, June 7, 2026

স্বাধীনতা দিবসে রক্তদানে সোমেন স্মরণে বাগুইআটি ইউথ ফোরাম

Date:

Share post:

অতিমারির সময় কঠিন পরিস্থিতি। ব্লাডব্যাঙ্ক গুলিতে মিলছেনা প্রয়োজনীয় রক্ত । বাগুইআটি ইউথ ফোরাম ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন আয়োজন করে রক্তদান শিবিরের। প্রতিবছরই স্বাধীনতা দিবসের দিন তারা রক্তদান শিবিরের আয়োজন করে। কিন্তু এই বছরটি অন্যান্য বছরের থেকে একেবারে ব্যতিক্রমী। অভিভাবকের মত যিনি প্রতিবছর স্বাধীনতা দিবসের দিন উপস্থিত থাকতেন বাগুইআটি ইউথ ফোরামের এই রক্তদান শিবিরে, আজ তাঁর আসন শূন্য। প্রয়াত হয়েছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র। এবারের রক্তদান শিবির তাই তাঁর স্মরণে ।

বাগুইআটি ইউথ ফোরামে এদিন সকালে রাজ্য সরকারের ‘মোবাইল ব্লাড’ ভ্রাম্যমাণ শিবিরে হয় রক্তদান। ইউথ ফোরামের পক্ষ থেকে সোমেশ্বর বাগুই বলেন, “প্রতিবছর স্বাধীনতা দিবসের দিন আমরা রক্তদান শিবিরের আয়োজন করি। আমাদের শিবিরে উপস্থিত থাকতেন বর্ষিয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র ।এবছর দাদাকে আমরা হারিয়েছি। তাঁর স্মরণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।”

স্বাস্থ্যবিধি মেনে এদিন রক্তদান শিবির হয়। ‘মোবাইল ব্লাড’ ভ্রাম্যমাণ শিবিরে রক্তদাতারা রক্ত দান করেন। বাগুইআটি ইউথ ফোরামের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ১০০ জন দাতা রক্ত দিতে চেয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে একসঙ্গে এতজনের রক্ত নেওয়া সম্ভব হয়নি । তাই ৬০ জন দাতার রক্ত নেওয়া হয় ।

অতিমারির পরিস্থিতিতে শুধু রক্ত দান নয়, বাগুইআটি ইউথ ফোরাম আরও একটি বার্তা দিল সমাজকে। প্রত্যেক দাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা। দূষণ মুক্ত সমাজ গড়তে সবুজের বার্তা দিতেই এই চারা গাছ তুলে দেওয়ার ভাবনা বলে জানানো হয়েছে ইউথ ফোরামের পক্ষ থেকে।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...