Monday, April 6, 2026

‘মুক্ত, গণতান্ত্রিক ভারত গঠনের অঙ্গীকার করি’, ১৫ অগাস্টে টুইট-বার্তা প্রণব মুখোপাধ্যায়ের অফিসের

Date:

Share post:

এখনও তিনি ভেন্টিলেশনেই আছেন৷ তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গত সোমবার দিল্লির সেনা হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর থেকে ভেন্টিলেটরে তিনি। গত চারদিন চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না । কিন্তু এখন অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এমনটাই সেনা হাসপাতাল সূত্রে খবর। চোখে আলো পড়লে প্রতিক্রিয়াও দিচ্ছেন তিনি, চিকিৎসকরা এই দাবিও করেছেন।

এই পরিস্থিতিতেও শনিবার, স্বাধীনতা দিবসে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অফিসের তরফে স্বাধীনতা দিবস উদযাপনের সাম্প্রতিক কিছু ছবি শেয়ার করেছে৷
একটা ছবি পোস্ট করা হয়েছে, সেই ছবিতে দেখা যাচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি কয়েকজন স্কুলপড়ুয়ার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করছেন৷ ছবি পোস্ট করে তাঁর দফতরের টুইট, “আসুন আমরা একটি মুক্ত, গণতান্ত্রিক ভারত গঠনের অঙ্গীকার করি এবং আশা করি যে প্রণব মুখোপাধ্যায় দেশের এই ধরনের মৌলিক মূল্যবোধকে সম্মান জানানোর অনুষ্ঠানে শীঘ্রই ফিরে আসবেন৷”

ওদিকে শনিবারই বাবার পুরনো কিছু ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের স্মৃতি উসকে দিলেন প্রণব-কন্যা৷ স্বাধীনতা দিবস উদযাপনের পুরনো ছবি টুইট করে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লিখেছেন, “ছোটবেলায় আমার বাবা এবং কাকা পৈতৃক বাড়িতে প্রতি বছর পতাকা উত্তোলন করতেন। শুধু এবছর তার অন্যথা হল। আশা করব পরের বার বাবা ঠিক স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করবেন।”

এদিকে, সেনা হাসপাতাল সূত্রে বলা হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের পরিস্থিতি অপরিবর্তিত। উনি ভেন্টিলেটর সাপোর্টে ইনটেনসিভ কেয়ার আছেন। তাঁর ভাইটাল প্যারামিটারগুলো স্থিতিশীল।

 

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...