Sunday, April 26, 2026

সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনে করোনা আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান

Date:

Share post:

কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন ভারতীয় ওপেনার তথা উত্তরপ্রদেশের মন্ত্রী চেতন চৌহান। কিডনি ফেলিওর হওয়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটেছে তাঁর। বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন চেতন।

জানা গিয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর লখনৌয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বর্তমানে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে রয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী। তাঁর শরীরে মারণ ভাইরাসের থাবা বসানোর পরই এই কিডনি ফেলিওর হওয়ার কথা জানান ডাক্তাররা। রক্তচাপ স্বাভাবিক না থাকার কারণেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাঁকে। বছর ৭২-এর চেতনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিন্তিত পরিবার।

দেশের হয়ে চল্লিশটা টেস্ট ও সাতটা ওয়ানডে ম্যাচ খেলেছেন চেতন চৌহান। টেস্টে দু’হাজারের উপর রান রয়েছে তাঁর। টেস্টে এক সময় সুনীল গাভাসকরের সঙ্গে জুটি বেঁধে ওপেন করেছেন। তাঁর এই সঙ্কটজনক অবস্থার কথা জেনে দ্রুত আরোগ্য কামনায় ক্রিকেটার থেকে অনুরাগীরা।

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...