Tuesday, May 5, 2026

অটলবিহারী বাজপেয়ী মৃত্যুবার্ষিকীতে স্মরণীয় ছবি-ভিডিও শেয়ার করলেন মোদি

Date:

Share post:

আজ, ১৬ আগস্ট, ২০২০, প্রাক্তণ প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী৷ এইদিনে অটলবিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপররাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অনেকেই।

এদিন সকালেই প্রধানমন্ত্রী মোদি দুই মিনিটের একটি ভিডিও টুইট করেছেন৷ বাজপেয়ীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এভাবেই শ্রদ্ধা জানালেন মোদি।

এই ভিডিও-তে বাজপেয়ীর নিজের কণ্ঠে আবৃত্তি-সহ বিবরণীর সঙ্গে সংযোজিত হয়েছে বেশ কিছু পুরানো ছবি এবং ভিডিও। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, “প্রিয় অটলজির পুণ্যতিথির প্রতি শ্রদ্ধা নিবেদন। আমাদের জাতির অগ্রগতির প্রতি তাঁর অসামান্য সেবা এবং প্রচেষ্টা চিরকাল স্মরণ করবে দেশ”।
এদিন সকালেই রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে লিখেছেন, “ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীজি ছিলেন দেশপ্রেম এবং ভারতীয় সংস্কৃতির কণ্ঠস্বর। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ এবং একজন দক্ষ সংগঠক। তিনি বিজেপির ভিত্তি ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। লক্ষ লক্ষ কর্মীকে দেশের সেবার জন্য উদ্বুদ্ধ করেছিলেন”।

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...