Wednesday, March 11, 2026

নিখোঁজ শিশুর বস্তাবন্দি দেহ উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

রাস্তার ধার থেকে উদ্ধার হল নিখোঁজ শিশুর বস্তাবন্দি দেহ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বুদবুদের রণডিহায়। এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার থেকে নিখোঁজ ছিল বুদবুদের রণডিহার সানি বাগদি (৭)। এলাকায় খোঁজাখুঁজির পরেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের তরফে বুদবুদ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

রবিবার সকালে এলাকার রাস্তার ধারে বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হয়। বুদবুদ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত নিলু বাগদি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। শিশুটির দেহ উদ্ধারের পর রবিবার সকাল থেকেই এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান প্রতিবেশীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

spot_img

Related articles

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...

LPG-এর সংকটের ছায়া মিড ডে মিলে, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর: ব্রাত্য

দেশজুড়ে এলপিজি (LPG Shortage India) সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে মিড ডে মিলেও। এই নিয়ে...

ভ্যানিশ কুমার কি এবার কৈফিয়ত চাইবেন? সৌমেন্দুর ভিডিও পোস্ট করে সরব তৃণমূল

বাংলায় নাকি শান্তিতে নির্বাচন হয় না। এই অভিযোগে সকাল থেকে বাজার গরম করছে বিজেপি। আর তাদের দোসর নির্বাচন...